শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প : নিহত বেড়ে ৬৩২

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

ডেস্কনিউজঃ মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে কমপক্ষে ৬৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩২৯ জন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। যা ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা বলা হয়েছিল ৩০০ পরে বেড়ে দাঁড়িয়েছে ৬৩২ জনে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। এটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে জানায়, বেশির ভাগ ক্ষতি হয়েছে নগরী ও শহরের বাইরের এলাকায়। বিশেষ করে ঐতিহাসিক মারাকেশ নগরীর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্স-এ ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে এগুলোর সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে ভবন পড়ে যাচ্ছে এমন কিছু ভিডিও দেখা গেলেও এগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

‘মানুষ ভীত ও আতঙ্কগ্রস্ত। শিশুরা কাঁদছে ও তাদের অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছে,’ আব্দেল হাক আল আমরানি নামে এক ব্যক্তি বলছিলেন সংবাদ সংস্থা এএফপিকে।

তিনি জানান, বিদ্যুৎ ও ফোন সংযোগ প্রায় দশ মিনিটের মতো বন্ধ ছিল। এএফপি ধ্বংসস্তূপের মধ্যে একটি পরিবারের আটকে পড়ার খবর দিয়েছে। এছাড়া অনেক মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল এটলাস পর্বতমালার অনেক দূরের একটি এলাকায় হলেও ভূকম্পন অনুভূত হয়েছে সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী রাবাত ছাড়াও কাসাব্ল্যাংকা ও এসাউইরাতে।

উৎপত্তিস্থলের কাছে পর্বত এলাকার সাধারণ ভবনগুলো হয়তো টিকে নেই এবং অনেক দূরের এলাকা হওয়ার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগতে পারে।

সূত্র : আল জাজিরা ও এএফপি

কিউএনবি/নাহিদা/০৯.০৯.২০২৩/ দুপুর ১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit