মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

নয়াদিল্লিতে শুরু জি-২০ শীর্ষ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১টার দিকে দেশটির প্রধানমন্ত্রী মোদি জি-২০ সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনস্থল ভারত মন্ডপমে বিশ্বনেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি। এই প্রথমবার দক্ষিণ এশিয়ার কোনো দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা। 

এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না আসলেও তাদের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। 

সম্মেলনে খাদ্য নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ সমস্যা এবং জলবায়ু পদক্ষেপের বিষয়ে নীতি সমন্বয় করা হবে বলে আশা করা হচ্ছে। 

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বসছে জি-২০ সম্মেলন। মণ্ডপমের প্রবেশদ্বারে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ নৃত্যরত নটরাজের মূর্তি।

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে সাজ সাজ রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সম্মেলনস্থল, বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য হোটেল আর পর্যটনের জায়গাগুলো। 

এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৯টি দেশ। এসব দেশ হচ্ছে—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 

স্পেন সব সময়ই অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ পায়। এবার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit