রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

নিখোঁজের একদিন পর ডোবায় মিললো ভাই-বোনের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সামির (৯) ও তিশা (৮) নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শুক্রবার সকালে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।তারা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলেমেয়ে।

এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে তারা। 

ধারণা করা হচ্ছে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানিতে পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। 

কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ-থানার ইনচার্জ।

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ১২.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit