মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

শেখ হাসিনার বদলৌতে জেলের বাইরে রয়েছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারেক রহমান গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। খালেদা জিয়া নিজেই একজন অসুস্থ্য লোক, ১০ বছরের জেল হয়েছে। শেখ হাসিনার বদলৌতে জেলের বাইরে রয়েছে সে। তারা এ দেশকে কীভাবে ভালো রাখবে?

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি দল, যে দলের কোন নেতা নেই। সেই দল ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য বদলে কি কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিএনপিকে ভোট দিলে হানাহানি হবে। বিএনপি হচ্ছে কয়লা, হিরা নয়। কয়লা থেকে হিরা পাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আপনারা কয়লা বেছে নিয়েন না। বালুতে যেমন পানি দিলে গাছ জন্মায় না। বিএনপি হচ্ছে কয়লা ও বালু চর। তাদের বেছে নিলে হিরা পাওয়া যাবে না আর বালু চরে গাছ জন্মাবে না।

তিনি আরও বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সারা দেশে সন্ত্রাস কায়েম করেছিল। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছিল বিএনপির সৃষ্টি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ৮.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit