মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

নয়াদিল্লি পৌঁছেছেন জো বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। সবার নজর এখন এই বৈঠকের দিকে। এই দুই নেতার আলোচনায় বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে।

এর মধ্যে রয়েছে: জিই জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, ৫জি ও ৬জি ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ ও নতুন তথ্যপ্রযুক্তি বিনিময় ও বেসামরিক পারমাণবিক কার্যক্রমের অগ্রগতি।’
 
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্যান্য আরব দেশগুলোকে সংযুক্ত করার জন্য ভারত ও সৌদি আরব সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত করেননি সুলিভান। তবে বলেছেন, এমন একটি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে কাজ করছে। 
 
সুলিভান আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, ভারত থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন সুবিধা নিয়ে আসবে। এ সপ্তাহের শেষে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আমি আজ এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ৮.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit