শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

‘হিটলারের পথে হাঁটছেন পুতিন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, জার্মানির স্বৈরশাসক হিটলারের পথে হাঁটছেন পুতিন। হিটলার যেভাবে সামরিক শক্তির সাহায্যে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে থার্ড রাইখ দখল করে নিয়েছিল, সেভাবে ইউক্রেন দখল করতে চায় পুতিন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক নিবন্ধে ওলেক্সি রেজনিকভ আরো দাবি করেন, ক্রেমলিনের সঙ্গে চুক্তি করে ইউক্রেন সংঘাত নিরসন হবে না। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান পুতিন। এমনকি ইউক্রেনের অস্তিত্বও স্বীকার করতে চায় না রাশিয়া।

তিনি আরো বলেন, ইউক্রেনকে পুরোপুরি ধূলিসাৎ করাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য। 

তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচতে পশ্চিমাদের সতর্ক করে রেজনিকভ বলেন, মস্কোর সঙ্গে শান্তি আলোচনা করে কোনো লাভ নেই। কেননা পুতিন রাশিয়াকে পুরোপুরি ধূলিসাৎ করে এর জনগণকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর। 

দুর্নীতির অভিযোগের মুখে সোমবার পদত্যাগ করেন রেজনিকভ। ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ৮.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit