শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

কঙ্গনাকে চড় মারতে চান পাকিস্তানি অভিনেত্রী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ বিতর্ক যেন নিত্যসঙ্গী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী বেফাঁস মন্তব্য করে অনেকের চোখের কাটা হয়ে উঠেছেন। পড়েছেন অনেকের রোষানলেও। এবার পড়লেন এক পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহর ক্ষোভের মুখে। কঙ্গনাকে সামনে পেলে দুটি চড় মারতে চান বলেও ক্ষোভ প্রকাশ করেন ও অভিনেত্রী। সম্প্রতি পাকিস্তানের ‘হাদ কার দি’ নামের একটি শো তে উপস্থিত হয়েছিলেন নওশীন। সেখানে তিনি তার এই ইচ্ছার কথা জানান।

‘হাদ কার দি’ নামের সেই শোতে সঞ্চালকের প্রশ্ন ছিল সুযোগ পেলে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান। এমন প্রশ্নের উত্তরে তিনি কঙ্গনা রানাউতের নাম বলেন। এরপর জানান তার কারণ। তিনি বলেন, ‘পাকিস্তান নিয়ে তার কোনো ধারণাই নেই। যা মনে আসে তাই বলে। কঙ্গনার সঙ্গে দেখা হলে তাকে দুটো চড় মারতে চাই।’

বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা কিছুদিন আগে রাজনৈতিক বিষয়ে পাকিস্তানকে কটাক্ষ করেন। তারই প্রেক্ষিতে তার ওপর জমে থাকা ক্ষোভ উগড়ে দেন নওশীন। কঙ্গনাকে পরামর্শ দিয়ে নওশীন আরও বলেন, ‘অন্য দেশ নিয়ে মন্তব্য না করে কঙ্গনা বরং নিজের দেশ, নিজের অভিনয়, নিজের পরিচালনা ও নিজের কাজে মনোযোগ দিক। বিতর্ক আর সাবেক প্রেমিকদের প্রতি মনোনিবেশ করুক।’

ক্ষোভ উগড়ে দিলেও নওশীন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘কঙ্গনা অভিনেত্রী হিসেবে অনেক দক্ষ ও মেধাবী। কিন্ত অন্যদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি ভালো না। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত।’

তবে নওশীনের এমন মন্তব্য হয়ত এখনো পৌঁছায়নি কঙ্গনার কাছে। পৌঁছালে এর পাল্টা জবাব দিতে দেরি করতেন না এই অভিনেত্রী।

উল্লেখ্য, কঙ্গনা সামাজিক মাধ্যমে বলিউড এবং রাজনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন। বর্তমানে কঙ্গনা ‘চন্দ্রমুখী ২’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি রাজার দরবারে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন, যিনি তার সৌন্দর্য এবং নৃত্য দক্ষতার জন্য পরিচিত ছিলেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১৯ সেপ্টেম্বর।

কিউএনবি/ নাহিদা /০৮.০৯.২০২৩/ সন্ধ্যা ৭.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit