মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মালিতে নৌকা-সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৬৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে ভয়াবহ হামলায় ৬৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন সেনা সদস্যা ও ৪৯ বেসামরিক নাগরিক রয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে যে উগ্রবাদীরা রারহৌস এলাকার আবাকইরা ও জরঘইয়ের মধ্যে চলাচলকারী কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।

কোমানাভের পৃথক এক বিবৃতিতে বলা হয়, এ সময় নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়।

এর আগে গত ২০ আগস্ট দেশটির বান্দিয়াগারা শহরের কাছে ইয়ারু এলাকায় উগ্রবাদীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন।

গত ২৮ মে মালিতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল টিমের গাড়িবহরে হামলা হয়। এতে ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিন সদস্য আহত হয়। এছাড়া পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটিও (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : আল জাজিরা

কিউএনবি/ নাহিদা /০৮.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit