মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ডাবিংয়ের সময় মারা গেছেন ‘জেলার’ অভিনেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

 বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তামিল ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা তথা পরিচালক জি মারিমুথু। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, এদিন তিনি তার শো এথিরনীচলের ডাবিং করছিলেন। কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

জি মারিমুথুকে শেষবার দেখা গিয়েছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিতে। তার অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে। এছাড়াও ‘রেড স্যান্ডেল’ উড ছবিতেও তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। তবে আদতে তিনি ইউটিউবে দারুণ জনপ্রিয় ছিলেন। তার এই আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। তামিল ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

সান পিকচার্স অর্থাৎ ‘জেলার’ ছবির প্রযোজনা করেছে যে প্রোডাকশন হাউজ সেটার তরফে একটি পোস্ট করা হয়েছে। এই প্রযোজনা সংস্থার তরফে টুইটারে অভিনেতার একটি ছবি পোস্ট করে সমবেদনা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘শ্রদ্ধা, আপনার কাজ সবসময় মনে থাকবে। রেস্ট ইন পিস মারিমুথু।’

সূত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৫.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit