মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

জি২০ সম্মেলনের জন্য প্রস্তুত ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাসের প্রস্তুতির পর ভারত ১৮তম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের জন্য প্রস্তুত। শনিবার থেকে অনুষ্ঠেয় এই বিশ্ব ইভেন্টে যোগ দিতে বিশ্বনেতারা নয়াদিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। ভারত এই প্রথমবারের মতো এই শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

এবারের সম্মেলনে সাসটেইনেবল ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপ (এসএফডব্লিউজি) কার্যকর করা হচ্ছে, যার লক্ষ্য বিশ্বব্যাপী টেকসই অর্থ সংগ্রহ বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসাবে সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতির দিকে পরিবর্তনের ধারা অব্যাহত রাখা। 

গ্রুপটিকে টেকসই অর্থায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক এবং বাজারের বাধাগুলো চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে এ ধরনের বাধাগুলো অতিক্রম করার বিকল্প রাখা যায়। 

এদিকে জি-২০ শীর্ষ সম্মেলনের অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানাতে নতুন দিল্লি বিমানবন্দরে ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বিঘ্ন ও ব্যতিক্রমী অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশ এবং প্রস্থানের জন্য বিশেষ করিডর প্রস্তুত করা হয়েছে।

এ আয়োজনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লি সরকারের একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার সকাল থেকে রোববার পর্যন্ত নয়াদিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকাকে ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ হিসেবে বিবেচনা করা হবে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ভারতীয় এয়ারফোর্সের জঙ্গিবিমানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং নয়াদিল্লির আকাশসীমায় যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সব ক্লাউট কিচেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাজার, খাদ্য সরবরাহ ও বাণিজ্যিক বিতরণ পরিষেবা বন্ধ থাকবে। নিয়ন্ত্রিত অঞ্চলে সুইগি, জোমাটো, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো পরিষেবাগুলো থেকে ডেলিভারির অনুমোদন দেওয়া হবে না। তবে ওষুধ ও অতিপ্রয়োজনীয় জিনিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত।

এ ছাড়া শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিকে অভিনবরূপে সাজানো হয়েছে। বিশ্বনেতাদের অভ্যর্থনা জানাতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে মূল সড়কগুলো বিশাল বিশাল থিম্যাটিক জি-২০ লোগো, স্বাগতম বিলবোর্ড এবং আধুনিকতার আদলে ভারতীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা শিল্পকর্ম দ্বারা সজ্জিত করা হয়েছে।

কর্তৃপক্ষ দিল্লির বিভিন্ন গাছপালা প্রায় ৭ লাখ ফুল এবং পাতাবাহারে সাজিয়ে শহরটিকে একটি নান্দনিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন স্থানে শতাধিক ভাস্কর্য এবং বহুরূপী নকশার দেড় শতাধিক ফোয়ারা স্থাপন করেছে।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৫.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit