আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের দায়ে জরিমানাসহ জল ধংস করেছে করা ভ্রাম্যমান আদালতের বিচারক।গত রবিবার দুপুরে উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় রাকিব ইসলাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটোয়ারী পাড়া গ্রামে অভিযান পরিচালনা করলে ১২টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়।
এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৪ এর (ক) এর ১ ধারা লংঘনের দায়ে ৫ এর (২) এর খ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না জালসহ অবৈধ সকল জাল ক্রয়, বিক্রয় ও ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মামুনুর রশিদ। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।
কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১১:৩২