ডেস্ক নিউজ : চলতি অর্থবছরের অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত বছরের অগাস্টের চেয়ে ২২ দশমিক ৫০ শতাংশ বেশি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিটেন্সের মাসিক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, অগাস্টে ২৯৭ কোটি ৬৬ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৮৬ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার।
রেমিটেন্সে ব্যাংকগুলো এখন প্রতি ডলারে ১২৩ টাকা দিচ্ছে। সে হিসাবে অগাস্টে ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনে গড়ে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার; টাকার অঙ্কে যা ১ হাজার ১৭৭ কোটি।
গত ২০২৫-২৬ অর্থবছরের অগাস্টে ২৪২ কোটি ১৯ লাখ (২.৪২ বিলিয়ন) পাঠিয়েছিলেন প্রবাসীরা। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ৫৮২ কোটি ৫৩ লাখ (৫.৮২ বিলিয়ন) রেমিটেন্স এসেছে দেশে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২৪