বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার সিনেমা দেব-শুভশ্রী জুটির কামব্যাক নিয়ে চর্চার শেষ নেই। ‘দেশু সেভেন’ সিনেমা ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে। তবে এই আলোচনা দেব-শুভশ্রীর সিনেমা ঘিরে নয়, প্রাক্তন প্রেমের ঘটনার পর আবার তাদের একসঙ্গে সিনেমা করাই মূলত এই আলোচনার রসদ!

এর মাঝেই জানা গেল এক দারুণ চমক! শুভশ্রীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী দীর্ঘ ১১ বছর পর তার প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন। তবে এবার রাজ পরিচালকের ভূমিকায় নয়, বরং প্রযোজক হিসেবে থাকছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ এর একটি বিশেষ প্রজেক্টে রাজের প্রযোজনা সংস্থার ব্যানারেই কাজ করতে দেখা যাবে মিমিকে।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ ছবি ভাগ্য বদলে দিয়েছিল মিমি চক্রবর্তীর। পরবর্তীতে ‘যোদ্ধা’ এবং ২০১৫ সালের ‘কাঠমাণ্ডু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ছবির সেটেই শুরু হয়েছিল রাজ-মিমির প্রেমের গল্পও।
কিন্তু সেই গল্পের হ্যাপি এন্ডিং হয়নি। শুভশ্রীকে যখন জীবন সঙ্গী হিসেবে বেছে নেন রাজ, তারপর ঘুমের ঔষধ খেতে সুইসাইডও করতে গিয়েছিলেন মিমি! তখন এমন খবর ছড়িয়েছিল।
সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। ‘তুফান’ ছবির নায়িকা মিমি জানিয়েছেন, সবঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হবে।
এমন খবরে নানা গুঞ্জন ছড়িয়েছে! কেউ কেউ বলছেন, প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে সিনেমা করার কারণে শুভশ্রীর উপর অভিমান করেই কি মিমিকে নিয়ে প্রযোজনা করছেন রাজ চক্রবর্তী?
আবার কেউ কেউ বলছেন, শ্রভশ্রীকে দেখিয়ে দিতেই রাজের এমন উদ্যোগ! যাই হোক না কেন, অতীত সম্পর্কের সমীকরণ টেনে দেব-শ্রভশ্রী অথবা রাজ-মিমির এই নতুন শুরু নিয়ে উৎসাহী টলিপাড়া।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit