শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত মোদি সরকার হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’

নরসিংদীতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ৩ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে (১৯) ধর্ষণ করেছে ওয়াসিম নামের এক প্রেমিক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শিবপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন।মামলার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ওয়াসিম (১৯), একই এলাকার ফজলুল হকের ছেলে বাবুল (৩৫), আবু বক্কর সিদ্দিকের ছেলে আ. আজিজকে (১৯) গ্রেপ্তার করেছে।মামলায় অন্য আসামিরা হলেন, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের মৃত রুপনের ছেলে নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের মোক্তার হোসেনের ছেলে ইমরান (১৮) ও সিরাজ উদ্দিনের ছেলে সিদ্দিক (৩২)।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মামলার সূত্র ধরে পুলিশ জানায়, তিন মাস আগে ওই ভুক্তভোগীর সঙ্গে ওয়াসিমের ফোনে কথা বলার এক পর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা-বাবা মারা যাওয়ায় ফুপুর বাড়িতে থাকেন। 

গত মঙ্গলবার দুপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে তাঁর ফুপুর বাড়ি থেকে ডেকে নেয় প্রেমিক ওয়াসিম। এরপর ওয়াসিম একপর্যায়ে ভুক্তভোগীকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়। সেখানে ওয়াসিম ও তাঁর সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ শেষে ফেলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনদের মাধ্যমে শিবপুর থানা-পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।ফিরোজ তালুকদার বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit