শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে খনির ছয়জন শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ খবর জানায় দ্যা খালিজ টাইমস।

আইআরএনএ এক প্রতিবেদনে জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় শহর দামঘানের ৪০০ মিটার গভীরে একটি সুড়ঙ্গে বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কয়লা খনির একটি সুরঙ্গে বিস্ফোরণ ঘটেছে। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়ে।’

বিস্ফোরণের পর পর আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হলেও তখন উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরে সোমবার সকালে শ্রমিকদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

আইআরএনএর প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, খনি দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

এর আগে ২০২১ সালের মে মাসে, একই খনিতে ধসের কারণে দুই শ্রমিক মারা গিয়েছিল।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit