বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

বাড়ির ছাদে গাঁজা চাষ, কেয়ারটেকার গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বিল্ডিংয়ের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল রোববার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।    

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকেনা। কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখাশুনা করত। ভবনের মালিক তার পরিবারের অনুপস্থিতিতে সে ভবনের ছাদে গাঁজা চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী সেখানে অভিযান চালায়। অভিযানে বিল্ডিংয়েল কেয়ারটেকার সিরাজুল ইসলামের দখলীয় বিল্ডিং দ্বিতীয় তলার ছাদে একটি গাঁজা গাছ যার দৈর্ঘ্য ৩’ (তিন) ফুট, যার ওজন শাখা প্রশাখা ও মূলসহ ২৭০ (দুইশর সত্তর) গ্রাম উদ্ধার করে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit