বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

চাঁদের বুকে ঘুম দিল চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদে সফল অবতরণের পর প্রায় ১১ দিন পার করলো ভারতের চন্দ্রযান-৩। ১৪ দিনের মিশন হাতে নিয়ে গেলেও আগেই কাজ সম্পন্ন হওয়ায় এবার বিশ্রামে পাঠানো হয়েছে রোভার প্রজ্ঞানকে। রোভারটিকে নিরাপদে পার্ক করে স্লিপ মুডে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইসরো জানায়, “চন্দ্রযান-৩ মিশনের রোভার প্রজ্ঞান তার কার্যভার সম্পন্ন করেছে। রোভারটিকে নিরাপদে পার্ক করা হয়েছে এবং স্লিপ মোডে রাখা হয়েছে”

ইসরো আরও জানায়, “প্রজ্ঞানের ব্যাটারিতে বর্তমানে সম্পূর্ণ চার্জ রয়েছে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার সোলার প্যানেলটি এমন ভাবে স্থাপন করা হয়েছে, যাতে এরপর চাঁদে সূর্য উঠলে প্যানেলে আলো পড়ে। চন্দ্রযান থেকে তথ্য সংগ্রহে পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন বিজ্ঞানীরা।“

ইসরো আরও জানিয়েছে, রোভারের সঙ্গে যে এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেলোড থেকে সংগৃহীত যাবতীয় তথ্য ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হচ্ছে।

তবে চাঁদে আবার সূর্য উঠলে প্রজ্ঞানকে আবার সফল ভাবে জাগিয়ে তোলা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। যদি তা করা যায় তাহলে এটি চিরকাল ভারতের চন্দ্র দূত হিসাবে সেখানে থাকবে বলে জানায় ভারতের মহাকাশ সংস্থা বলেছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit