রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

নরসিংদীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তাসলিমা বেগম নামে এক গৃহকর্মী বেতনের টাকা চাইতে গেলে চিকিৎসকের স্ত্রীর হাতে বেধড়ক মারধরের শিকার হয় বলে অভিযোগ উঠে। অভিযুক্ত হামিদা খাতুন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদ উল্লার স্ত্রী।

পুলিশ ও নির্যাতিত গৃহকর্মী জানান, গত এক বছর ধরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসক শহিদ উল্লার নিজ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন তাসলিমা বেগম। কাজের পারিশ্রমিক হিসেবে গত ৭ মাস ধরে তার বেতনের টাকা না দিয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসছে গৃহবধূ হামিদা খাতুন। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আর কাজ করবে না বলে পাওনা টাকা চাইতে গেলে পুণরায় তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মী ছুটে গিয়ে আশেপাশের মানুষকে নির্যাতনের বিষয় জানালে উত্তেজিত জনতা ওই চিকিৎসকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে অভিযুক্ত হামিদা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নির্যাতিত ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit