বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

বাংলাদেশ ‘ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত সেলিম বাচতে চায়

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : সমাজের বিত্তবান ও সুহৃদয়বান ব্যাক্তিবর্গের সহায়তায় বেঁচে থাকতে চায় বাংলাদেশ ‘ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মরনব্যাধি ক্যান্সার আক্রান্ত এতিম হতদরিদ্র সেলিম শিকদার। আর এজন্য প্রয়োজন ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা।

যা সেলিমের হত দরিদ্র পরিবারের দ্বারা কিছুতেই এতো টাকা যোগান দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রায় ১৫ মাস সেলিমের চিকিৎসা ব্যয় মেটাতে তার পরিবার সহায় সম্বল হারিয়ে এখন ছেলের বেঁচে থাকার আশ্বাস নিয়ে সমাজের বিত্তবানদের নিকট হাত বাড়িয়ে দিয়ে দোয়া ও সাহায্য প্রার্থনা করেছেন সেলিমের মা রিনা বেগম ও তার স্বজনরা। সেলিম বর্তমানে ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগীয় প্রধান প্রফেসর অখিল রঞ্জন বিশ্বাস এর অধীনে চিকিৎসাধীন রয়েছে।

সেলিমের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দী এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে সেলিম সিকদার। ২০২২ সালের ১৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গলায় টিউমার অপারেশন করে সে। পরে ধানমন্ডি এ আই খান ল্যাবে বায়োপসি করে জানতে পারেন তার লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার হয়েছে। এর পর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের হেমাটোলজি বিভাগীয় প্রধান প্রফেসর অখিল রঞ্জন বিশ্বাস এর অধীনে কেমোথেরাপী দেওয়ার পর বোনম্যারো ট্রান্সপ্লান্ট করানো হয়।

বোনম্যারো ট্রান্সপ্লান্টের ২ মাসের মাথায় গত ৭-০৮-২০২৩ ইং তারিখে সেলিম নিয়মিত চেকআপ করতে গিয়ে জানতে পারে পুনরায় ক্যানসার আরও ব্যাপক আকার ধারন করেছে। আর এই জন্য ইমুনোথেরাপি, কেমোথেরাপি, রেডিও থেরাপি, এ্যালোজেনিক বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে এবং দেশের বাইরে গিয়ে চিকৎিসা করাতে সেলিমের খরচ হবে ৪০ থেকে ৪৫ লক্ষা টাকা। যা তার পরিবারের দ্বারা এই ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটানো কোন ভাবেই সম্ভব নয়। তাই একজন সেলিমের জীবন বাঁচাতে দেশের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন সেলিমের মা ও তার স্বজনরা।

সহযোগিতা পাঠাতে- মোঃ সেলিম সিকদারের পারসোনাল বিকাশ নাম্বার ০১৭৩২২৩৩৭০৬, নগদ নাম্বার- ০১৭২১৮১৬০৬০। ব্যাংক একাউন্ট নাম মো: সেলিম সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, শরীয়তপুর শাখা। (হিসাব নম্বর- ২০৫০২৫১০২০০৭৬৯৫০৪)।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit