শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

মেসি-ডি ব্রুইনাকে টপকে উয়েফার বর্ষসেরা হলান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়ে বিশ্বকে নিজের জাত চেনালেন আর্লিং ব্রট হলান্ড। ‘গোলমেশিন’ উপাধি পাওয়া এই স্ট্রাইকার প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে জিতেছেন ট্রেবল। আর তার পুরস্কারও পেয়েছেন তিনি। লিওনেল মেসি ও কেভিন ডি ব্রুইনাকে হারিয়ে প্রথম বারের মতো জিতে নিয়েছেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে আজ হলান্ডের হাতে পুরস্কার তুলে দেয় উয়েফা। ঠিক দুইদিন আগে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কারও নিজের নামে করে নেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে বেশ কয়েকটি মান্থলি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

জার্মান ক্লাব ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোতে হলান্ডকে দলে ভেড়ায় সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মৌসুমেই তিনি করেন ৫২ গোল। দলের হয়ে জেতেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাাম্পিয়ন্স লিগের ‘ট্রেবল’ শিরোপা।  

প্রিমিয়ার লিগে হলান্ডের শুরুটা হয় দুর্দান্ত। একের পর এক গোল করে লিগের দুই লিজেন্ড অ্যালান শেয়ারের এবং আন্দ্রে কোলের রেকর্ড ভেঙে ফেলেন। ৩৬ গোল করে দলকে করেন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। আরও একটি দারুণ রেকর্ড গড়েন তিনি। সবমিলিয়ে ৫২ গোল করা প্রথম প্রিমিয়ার লিগ ফুটবলার বনে যান নরওয়ের এই স্ট্রাইকার।

চ্যাম্পিয়ন্স লিগেও তার এই যাত্রা অব্যাহত থাকে। সবমিলিয়ে ২০২২-২৩ মৌসুমে করেন ১২ গোল। কোনো ইংলিশ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোলসংখ্যা। যেটি হলান্ড ছাড়া করতে পেরেছিলেন কেবল একজন; সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুদ ফন নিসতেলরয়।  

গত মৌসুমের শেষ ষোলোতে আরবি লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে দেয় সিটি। যে ম্যাচে একাই পাঁচ গোল করেন হলান্ড। একইসঙ্গে গড়েন এক দুর্দান্ত রেকর্ড। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবার চেয়ে কম ম্যাচে ৩৫ গোলের মাইলফলকে পৌঁছান এই স্ট্রাইকার। এছাড়া ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে তিনি পাঁচ গোল করার রেকর্ড গড়েন।  

হলান্ডের এই অতিমানবীয় পারফরম্যান্সের কাছে হেরে গিয়েছেন নিজের সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসিও। নিজের এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন সিটির এই স্ট্রাইকার।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit