মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

সৌদি আরবে আগস্ট মাসের সেরা রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আল নাসরের হয়ে দারুণ ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ দুই ম্যাচে হ্যাটট্রিকসহ করেছেন পাঁচ গোল। সতীর্থদের গোলে অবদানও রাখছেন। তার দলও তাতে এগিয়ে চলেছে। এমন পারফরম্যান্সের সুবাদে বড় পুরস্কারই পেলেন রোনালদো। সৌদি আরবের ফুটবলে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

বয়স ৩৮ হলেও মাঠে রোনালদোকে বেশ ক্ষুধার্তই লাগছে। গত শনিবার প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে দারুণ এক অ্যাসিস্টের সঙ্গে হ্যাটট্রিক আদায় করেন তিনি। তার দল জেতে ৫-০ গোলে।

আল-শাবাবের বিপক্ষে সবশেষ ম্যাচেও জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করান একটি। এমন পারফরম্যান্সে পুরো মাসের সেরা হয়েছেন তিনি।
রোনালদোদের পরের ম্যাচ আগামী শনিবার, আল-হাজেম এফসির বিপক্ষে খেলবে তারা।

রোনালদো এনিয়ে দ্বিতীয়বার সৌদি লিগে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার মাস সেরার পুরস্কার জেতেন তিনি।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit