শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ: সহজ গ্রুপে বার্সা-রিয়াল-সিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : মোনাকোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ আসরের গ্রুপ পর্বের ড্র। যেখানে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একইভাবে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে।

অন্যদিকে, কঠিন গ্রুপ ‘এফ’এ ফরাসি জায়ান্ট পিএসজি মোকাবেলা করতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডকে। এছাড়া গ্রুপ ‘এ’তে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।

একনজরে গ্রুপপর্বের ড্র:

গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, লঁস
গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালসবুর্ক, রিয়াল সোসিয়েদাদ।  
গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়াল আন্টওয়ের্প

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit