রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

দ্রুতগতির ট্রেনের ধাক্কায় নিহত ৫ রেলশ্রমিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ইতালির উত্তরাঞ্চলের তুরিন এলাকায় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলশ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই রেলশ্রমিক।

স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানায়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তুরিনের মেট্রোপলিটন এলাকার ব্র্যান্ডিজো পৌরসভায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়, রেল লাইনের অংশগুলি প্রতিস্থাপনের কাজ করতে একটি কোম্পানি এই শ্রমিকদের নিযুক্ত করেছিল। তারা যে লাইনে কাজ করছিলো লাইনটি তুরিন এবং মিলানের প্রধান উত্তর শহরগুলিকে সংযুক্ত করে। ওই সময়ই সেই আলেসান্দ্রিয়া থেকে তুরিনের দিকে যাওয়া একটি খালি রেলগাড়ি দ্বারা দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় ইতালীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, দুর্ঘটনার সময় ট্রেনটি প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা (প্রায় ১০০ মাইল প্রতি ঘন্টা) বেগে যাত্রা করছিল।

ট্রেন থামার আগ পর্যন্ত শ্রমিকদের কিছুদূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। সে সময় লাইনের পাশে কর্মরত দুই রেলকর্মী প্রানে বেঁচে যেতে সক্ষম হয়।

ব্র্যান্ডিজোর মেয়র পাওলো বোডোনি এজিআই নিউজ সার্ভিসকে জানান, শ্রমিকদের ট্রেনটি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় ৩০০ মিটার জুড়ে মানুষের দেহাবশেষ পরে ছিলো বলে একজন জরুরি কর্মী তাকে জানিয়েছেন।”

তবে এ ঘটনায় যোগাযোগের ত্রুটি থাকতে পারে, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্থানীয় এই মেয়র।

ইতালীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে দুর্ঘটনায় রেল চালক অক্ষত থাকলেও তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।

ইতালির ট্রেন নেটওয়ার্ক অবকাঠামোর ব্যবস্থাপক প্রতিষ্ঠান রেটে ফেরোভিয়ারিয়া ইতালিয়ানা (আরএফআই) এই ঘটনার পর “গভীর দুঃখ” প্রকাশ করে নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit