রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দুই ফিফটির পর সেঞ্চুরি বাবর আজমের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে আছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুই ওয়ানডেতে ৫৩ ও ৬০ রানের ইনিংস খেলেন। বুধবার মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৬তম  আসর শুরু হয়। আসরের উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে পাকিস্তান।

এদিন ১০৯ বল মোকাবেলা করে ১০টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাবর আজম। ওয়ানডেতে এনিয়ে ১০২তম ইনিংসে ১৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। একদিনের ক্রিকেটে তার ২৮টি ফিফটি রয়েছে। আর টেস্টে ক্রিকেট ৪৯ ম্যাচে ২৬টি ফিফটির পাশাপাশি ৯টি সেঞ্চুরি হাঁকান বাবর। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit