রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চন্দ্রজয়ের চার দিনের মাথায় মন্দিরে পূজা দিলেন ইসরো প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। এ নিয়ে বিশ্বজুড়ে ভারতীয় নাগরিকদের হৈ চৈ যেন থামছেই না। এর মধ্যে মন্দিরে পূজা দিতে দেখা গেল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথকে। চন্দ্রজয়ের চার দিনের মাথায় মন্দিরে পূজা দিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, গতকাল রবিবার (২৭ আগস্ট) সকালে কেরালার তিরুঅনন্তপুরমে পূর্ণমিকাভু-ভদ্রকালী মন্দিরে পূজা দেন ইসরো প্রধান। এর আগে গত জুলাই মাসে তৃতীয় চন্দ্রযান অভিযানের সাফল্য কামনায় অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে পূজা দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা।

জানা গেছে, সে সময় চন্দ্রযানের একটি মডেল হাতে নিয়ে মন্দিরে পূজা দিতে যান বিজ্ঞানীরা। বাদ ছিলেন না ইসরো প্রধান সোমনাথও। তিনি পূজা দিতে যান অন্ধপ্রদেশের সুল্লুরপেটায় চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে। পরে সংবাদমাধ্যমকে জানান, চন্দ্রযানের সাফল্য কামনায় দেবতার আশীর্বাদ নিতে গিয়েছিলেন।

গত বুধবার চাঁদে অবতরণ করে চন্দ্রযান-৩। ৪০ দিনের দীর্ঘ সফরের ক্লান্তি কাটাতে চন্দ্রপৃষ্ঠে নামার পরে ঘণ্টাখানেক বিশ্রাম নেয় ল্যান্ডার বিক্রম। তার আগমনে উপগ্রহের মাটিতে যে ধুলোর ঝড় উঠেছিল, ক্রমে তা থিতিয়ে পড়ে। পরে বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তার ছয় চাকার ছাপ পড়ে চাঁদের মাটিতে।

আগামী দুই সপ্তাহ (পৃথিবীর হিসাবে) চাঁদের দক্ষিণ মেরুতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে প্রজ্ঞান। আর তাকে সাহায্য করবে ল্যান্ডার বিক্রম। যদিও এই দিনটার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে ইসরোকে।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit