বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত অন্তত ১২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর একটি বিশাল ক্রেন পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত  হয়ে আগুন ধরে যায়। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটি নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনের ওপর নির্মাণ প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে। ক্রেনটি পড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানায়নি পুলিশ।

নাখন রাতচাসিমা প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে আটকে পড়া সম্ভাব্য যাত্রীদের সন্ধান করছে।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit