মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোভুক্ত দেশ সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটি। দূতাবাসের দাবি, একটি ড্রোন থেকে লাল রং ভর্তি একটি বাক্স ফেলা হয়েছে এবং আরেকটি ড্রোন থেকে একটি নকল বিস্ফোরক ফেলা হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “সুইডেনে রাশিয়ার দূতাবাস ড্রোন হামলার শিকার হয়েছে। একটি কোয়াডকপ্টার দূতাবাস প্রাঙ্গণে লাল রং ভর্তি একটি বাক্স ফেলেছে। আরেকটি ড্রোনে সংযুক্ত একটি নকল বিস্ফোরক যন্ত্র দূতাবাস ভবনের ঠিক পাশেই পড়ে যায়।”

দূতাবাস এ ঘটনাকে রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের প্রকাশ্য চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বলেছে, এ ধরনের ধারাবাহিক হামলা এবং এর পরিণতির পূর্ণ দায় সুইডেনের।

এর আগে রাশিয়ার কূটনৈতিক মিশন জানিয়েছিল, ২০২৪ সালের মে মাস থেকে রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার কূটনৈতিক স্থাপনাগুলোতে ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দূতাবাসের দাবি, কয়েকটি ঘটনায় ভারী কাচের পাত্রে রং বহন করা হয়েছিল, যা বিধ্বস্ত হলে কাচের টুকরা ও ওজনের কারণে গুরুতর আঘাতের ঝুঁকি ছিল।

রাশিয়া জানিয়েছে, প্রতিটি ঘটনার পর পুলিশকে অবহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাগতিক দেশ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হামলাকারীকে শনাক্ত করা যায়নি এবং একই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, সুইডিশ কর্তৃপক্ষের নীরব সমর্থনের মাধ্যমেই সুইডেনে রাশিয়ার কূটনৈতিক মিশনে এসব ড্রোন হামলা ঘটছে। তিনি ভিয়েনা কনভেনশনের অধীনে সুইডেনকে তার আন্তর্জাতিক দায়বদ্ধতা কঠোরভাবে পালনের আহ্বান জানান। সূত্র: তাস

 

কিউএনবি/অনিমা/০৩.জুলাই.২০২৬/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit