মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মাটিরাঙ্গায় জেলা লিগ্যাল এইড এর উদ্যােগে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড এর উদ্যােগে   মাটিরাঙ্গা উপজেলা পর্যায়ে দায়িত্বরত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে সরকারি আইনগত  সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (২৮ আগস্ট ২০২৩ইং)  দুপুরের দিকে   মাটিরাঙ্গা উপজেলা  সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড  অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে দায়িত্বরত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে সরকারি আইনগত  সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হেসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা দায়রা সিনিয়র সহকারী জজ জেলা  লিগ্যাল এইড অফিসার রাজীব দে । 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা লিগ্যাল এইড কমিটির সাধারন সম্পাদক  ডেজী চত্রুবর্তী এর  সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান  অতিথি হিসাবে  বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  মাটিরাঙ্গা উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো.রফিকুল ইসলাম।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো:আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারি, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইলিয়াছ,  মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মে.রহমত উল্লাহ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি,  তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.পেয়ার আহাম্মদ মজুমদার, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. হাফেজ মো.হারুন উর রশীদ সহ জনপ্রতিনিধি,  ইমাম, শিক্ষক,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি জেলা দায়রা সিনিয়র সহকারী জজ জেলা  লিগ্যাল এইড অফিসার রাজীব দে  বলেন,দরিদ্র মানুষ যারা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ে তাদের আর্থিক অসংগতির কারণে মামলা পরিচালনা করতে ব্যর্থ হলে সরকারি ভাবে তাকে বিনা মূল্যে আইন সহায়তা দেয়ার জন্য জেলা লিগ্যাল এইড কাজ করে। আইনি সেবা প্রত্যান্ত অঞ্চলে পৌঁছে দিতে প্রতিটি জেলা,উপজেলা, ইউনিয়ন পর্যায়ে  লিগ্যাল এইড  এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আইনজীবী নিয়োগ দিয়ে ওই ব্যক্তিকে আইনি সহযোগিতা করে থাকে। তৃণমূল মানুষের কাছে সরকারের এ সহযোগিতার কথা পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit