বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আপনারা মরবেন কেন, ওবায়দুল কাদেরকে মান্না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ওবায়দুল কাদের সেদিন বলেছেন ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে।’ মানে কী?  আপনারা নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবে? ওবায়দুল কাদের সাহেব কী ব্যাখ্যা দেবেন, উনি কী বুঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন—ওনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি তা-ই হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) মরবেন কেন?  

মান্না বলেন, আসল কথা কি জানেন? পাপ যে করে তার মনের মধ্যে পাপবোধ থাকে। যতই ধান্দা করুক যতই চালাক হোক, সে জানে, সে যে পাপ করেছে— হয়তো জনতা জানে, সবার ওপরে আল্লাহ জানে। সুতরাং, তার মধ্যে মৃত্যু ভয় আছে, গ্রেফতার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে।

মান্না আরও বলেন, যে দেশে পঞ্চাদশ সংশোধনীর মতো একটা বেআইনি আইন সংসদে পাস হয়, সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোনো জজ-ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারও কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে। এর কোনও বিকল্প নেই। 
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit