শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

আমি নিজের স্ত্রীকেই ঠিকমতো সামলাতে পারি না: শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দেন শাহরুখ খান। এসব উত্তরে মিশে থাকে অভিনেতার স্বভাবসুলভ রসিকতা। 

এদিকে নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তির আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে চলছে ছবির প্রচারণা। ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগের স্থাপনের জন্য শাহরুখ ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই এক ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্ত্রী গৌরীকে নিয়ে রসিকতা করেন শাহরুখ। 

এক ভক্ত শাহরুখকে ট্যাগ করে বলেন, ‘বউয়ের সঙ্গে জওয়ান দেখতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু বউ সবসময়ে দেরি করে। পাঠান দেখতে যাওয়ার সময়েও দেরি করেছে— কী করা যায়?’ 

এই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমাকে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বলবেন না! প্লিজ!। আমি আমার নিজের বউকেই সামলাতে পারি না, আর আপনি আপনার বউসংক্রান্ত সমস্যা আমার ওপরে চাপাচ্ছেন। সব স্ত্রীদের বলছি— চাপ না নিয়ে জওয়ান দেখুন।’

‘জওয়ান’-এর গান ‘চলেয়া’তে শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। এক ভক্ত জানতে চান, গানটিতে শাহরুখের চিরতরুণ লুকের রহস্য নিয়ে। উত্তরে শাহরুখ বলেন, ‘বেশি খাবেন না। ভালো চিন্তা করুন আর মন পরিষ্কার রাখুন— এটাই রেসিপি।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তারকাবহুল সিনেমাটিতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়া মনি প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit