সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ২৫০ জন চক্ষু রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যান সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।

শনিবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এম এইচ শওকত রেজা চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী, ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী, অন্ধ কল্যান সমিতির সভাপতি মখছুদুল হক, সাধারণ সম্পাদক ও চক্ষু রোগের চিকিৎসক উত্তম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী অন্ধ কল্যান সমিতির সাধারণ সম্পাদক উত্তম মজুমদার বলেন, দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ১৯ নম্বর চর মটুয়া ইউনিয়ন ও আশেপাশের এলাকার প্রায় ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে ল্যান্সসহ ছানী অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এসব রোগীর তিন দিনের থাকা খাওয়াসহ যাবতীয় ব্যয় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit