মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

বিরোধীদের উদ্দেশে যে বার্তা দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মে মাসে। এই নির্বাচনে জয়লাভ করেন রিসেপ তাইয়েপ এরদোগান। নির্বাচনে জয়লাভের তিন মাস পর তার দলকে যারা ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল তাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে (একে পার্টি) ধ্বংসের জন্য যারা ‘গোপনে আঁতাত’ করেছিল তা প্রকাশ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, আমাদের পরাজিত করতে কামাল কিলিচদারোগলু নেতৃত্বে ছয় দলের একটি জোট করেছেন। তারা ভিন্ন মতাদর্শ নিয়ে জোট গঠন করেন। তবুও তুরস্কের জনগণ তাদের মেনে নেয়নি। তিনি আরও বলেন, আমরা শুধু তাদের সামনের দিকটা দেখেছি। আমরা জানি না গোপনে তারা কী দর কষাকষি করেছে। আমরা জানি না তারা কি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহযোগীদের প্রতিশ্রুতি দিয়েছিল।

এরদোগান বলেন, সর্বশেষে, তারা এমন একটি দলকে তাদের সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দিয়েছে, যেটি ছিল অবিশ্বাস্য। নির্বাচনের পর, এটি প্রকাশ করা হয়েছিল যে কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ এবং গোয়েন্দাপ্রধানের পদটি ভিক্টোরি পার্টির (জেডপি) প্রধান উমিত ওজদাগেকে দিতে চেয়েছিল। এরদোগান নির্বাচনে বিরোধী জোটকে পেনসিলভানিয়ায় তারা কী করেছে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit