সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জন্মদিনে বাবা হলেন শান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : জন্মদিনে পরম এক উপহার পেলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। শুক্রবার ২৫ বছর পূর্ণ করলেন জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটার। আর এদিনই প্রথমবারের মতো বাবা হলেন তিনি।

শান্ত ও সাবরিনা সুলতানা রত্না দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে ভক্তদের সঙ্গে আনন্দের বিষয়টি ভাগাভাগি করেছেন শান্ত।

লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে।’

শান্ত সবার কাছে দোয়া চেয়ে লিখেন, ‘আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’

এর আগে গত ১৭ আগস্ট ফেসবুকে স্ত্রী সাবরিনা সুলতানা রত্নার বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন শান্ত।

২০২০ সালের জুনে শান্ত ও রত্নার বিয়ে হয়। বিয়ের প্রায় তিন বছর পর তাদের ঘরে এলো নতুন সদস্য। সেটাও শান্তর জন্মদিনে।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজাও নিজের জন্মদিনে বাবা হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit