শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

চৌগাছায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলো ছেলে

এম,এ,রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের রাতে চৌগাছায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলো ছেলে। আজ (২৪ আগস্ট) চলোমান এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা। রাতে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বাবা (মৃত্যু বরণ করেছেন)। বুকভরা যন্ত্রনা নিয়েও বাধ্য হয়ে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় বসতে হচ্ছে ছেলে ফয়সাল হোসেন জিমকে। বৃহ¯পতিবার (২৪ আগস্ট) উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।ফয়সাল হোসেন জিম উপজেলার এসএম হাবিবুর রহমান পৌর কলেজের মানবিক বভিাগের ছাত্র। ২৩ আগস্ট বুধবার দিবাগত রাতে তার বাবা বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ি ও ধুলিয়ানি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বর্তমান ইউনিয়ন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম (৫৫) মৃত্যু বরণকরেন। তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শফিকুল ইসলাম উপজেলারধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে বাসীন্দা।ফয়সালের স্বজনেরা জানান, বৃহ¯পতিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত ফয়সালের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। এর মধ্যে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়। বাবার মৃত্যুতে ফয়সাল ভেঙ্গে পড়ে। পরে স্বজনদের পরামর্শে সে উপজেলার এবিসিডি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব এবিসিডি কলেজের সহকারি অধ্যাপক স্বপন কুমার মন্ডল বলেন, পরীক্ষার হলে ছেলেটির চোখে বারবার পানি ঝরছিল। পরে ছেলেটিকে সান্তনা দিয়ে পরীক্ষা দিতে উৎসাহ দেওয়া হয়। কেন্দ্রের অন্য শিক্ষকেরাও ছেলেটির ওপর সার্বক্ষণিক খেয়াল রেখেছেন।স্বজনরা জানান, শফিকুল ইসলাম বুধবার রাতে হঠাৎই বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। এর পরে রাতেই উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান শফিকুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোরে ভর্তি হয়ে সেখানে চিকিৎসরত অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।এদিকে দুপুর ২ টায় মরহুম শফিকুল ইসলামের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন করা হবে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit