বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

দুর্গাপুরে বিষপানে শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে মজিবুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষক একই গ্রামের মৃত তাজ্জত আলীর ছেলে। সে গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী শিরিনা পারভীন জানান, ওইদিন সকালে মুজিবুর একা রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে থাকেন। এ-সময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে খাবার খাওয়ার জন্য ঘরে গিয়ে দরজা খুলতে বললে সে দরজা খুলে তবে সেইসময় বমি করছিলেন মজিবুর। এই দৃশ্য দেখে তার বড় ভাইকে ডাক দিলে তাঁর ভাই ঘরে এসে বিষের বোতল দেখতে পেয়ে বুঝতে পারে সে বিষ পান করেছে। তাৎক্ষণিক তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কি কারণে বিষ পান করেছেন ওই শিক্ষক তা এখনো নিশ্চিত নন তার পরিবার। তবে এ ঘটনার পূর্বে ঋণের টাকার জন্য কাশেম নামের এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে নানান হুমকি দিয়েছিলেন ওই শিক্ষককে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। লাশ বিনাময়নাতদন্তে নেওয়ার আবেদন জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit