শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পটলের বীজ খেলে কী হয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙালির রান্নাঘরে পটল সারা বছর দেখা যায়। পটল দিয়ে রাঁধাও যায় নানা ধরনের পদ। এর বীজ বেশ শক্ত হওয়ায় অনেকেই তা খেতে চান না। পটল রাঁধার সময়ে অনেকেই এর বীজগুলি সব ফেলে দেন। কেউ কেউ আবার পটলের বীজসহই রান্না করেন।

পটল খেতে পছন্দ করলেও অনেকে জানেনই না পটলের বীজ আদতে শরীরে কি ধরনের প্রভাব ফেলে। চলুন জেনে নেই আমাদের অজান্তেই পটলের বীজ শরীরের কতটা উপকার করছে।

১. পটল কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমায়। সেই একই কাজ করে পটলের বীজও। তবে আরও একটু বেশি মাত্রায়। পটলের বীজ শরীরে গেলে কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

২. পটলের বীজের কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে জ্বর-সর্দি-কাশিও কমে। তাই পটল রান্নার সময়ে বীজগুলি ফেলে না দিয়ে এই কারণেও সেগুলি খাওয়া উচিত।

৩. পটল হজমের সমস্যা কমাতেও সাহায্য করে। বীজসহ পটল অল্প করে থেঁতো করে নিন। তার সঙ্গে ধনে পাতা মিশিয়ে নিন। এ বার এটি অল্প পানিতে ভিজিয়ে রাখুন। একদিনে তিন-চার বার এই পানীয় পান করুন। হজমের সমস্যা কমবে।

৪. পটলের বীজের কয়েকটি উপাদান রক্ত পরিশুদ্ধ করতেও সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। শরীরের দূষিত পদার্থ বার করে দিতেও সাহায্য করে এটি।

৫. যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরা যদি নিয়মিত বীজ সমেত পটল খান, তা হলে এই সমস্যা কিছুটা কমতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit