সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View
নোয়াখালী প্রতনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় (২৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।

রোববার (২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায় , গত শুক্রবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া পেলে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।  

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit