সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রায় অনুসারীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের নেতৃত্বে তার অনুসারীরা পদযাত্রা করেছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অনুসারীদের নিয়ে যোগ দেন তিনি।   
এদিকে বেলা ১১টার দিক নিজ নির্বাচনী এলাকা (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করে জেলা বিএনপির পদযাত্রায় যোগ দেন ৫ শতাধিক নেতাকর্মি। পদযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মিরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit