সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে হবে :শাহজাহান    

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি :  শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন,  কথা কম কাজ বেশি। বক্তৃতা নয়,আলোচনা নয়। তিনি বলেন,জনগণের থেকে আমরা যে বার্তা পাই।  সেই বার্তা যদি বুঝি, তাহলে আমাদের বসে থাকার কোন সুযোগ নেই।      
রোববার (২০ আগস্ট) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে জোতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করেন।  
নেতাকর্মিদের উদ্দেশে তিনি বলেন, আমরা যুদ্ধে নেমেছি, যে যুদ্ধ ফ্যাসিবাদকে পরাজিত করার যুদ্ধ। যে যুদ্ধ দেশ নেত্রী বেগম খালেদাজিয়া করছেন। যে যুদ্ধ আমাদের নেতা তারেক রহমান শুরু করেছেন। যে যুদ্ধে পিছু হটার কোন সুযোগ নেই।  এ যুদ্ধে অবশ্যই জয় লাভ করতে হবে। 
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জয়লাভ করার জন্য যে ক্ষেত্র, যে মাঠ, আমরা কতটুকু তৈরী করতে পেরেছি জানিনা।  তবে দেশের শতকরা ৮০ ভাগ জনগণ, আমাদেরকে বিভিন্ন ভাবে বার্তা দিয়ে বলেছে, আমরা প্রস্তুত।  আপনারা লড়াই শুরু করেন। আমরা আপনাদের সাথে আছি। 
ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের উদ্দেশে তিনি বলেন, এ সরকারে  উপর থেকে নিচ পর্যন্ত ভয়ে কম্পমান। আমার মনে হয় এ কাঁপুনি বন্ধ হবেনা। বিএনপি নেতাকর্মিদের গ্রেফতার করে, নির্যাতন করে কোন লাভ হবেনা। এ সমস্ত অনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেশের মানুষের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্বেচ্ছায় পদত্যাগ করেন।  আর যদি না করেন, লড়াই করে, জীবন দিয়ে হলেও এ ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরাবো।          
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী।  
সভায় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।  
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit