শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প আরও কমল স্বর্ণের দাম ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

বল হাতে উজ্জ্বল সাকিব, ফাইনালে যেতে চ্যালেঞ্জিং লক্ষ্য গলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৯ আগস্ট) নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ক্যান্ডি। ফাইনালে যেতে ওভারপ্রতি সাকিব-লিটনদের করতে হবে প্রায় ৮ রান। এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও সোনাল দিনুশা। টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার মতে, প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলতে পারলে গলকে বেধে দিতে পারবে তার বোলাররা। যদিও তারা ১৬০ রান তুলতে পারেনি, তবে পৌঁছে গেছে লক্ষ্যের অনেকটা কাছাকাছিই।

দলকে অবশ্য আশানুরূপ শুরু এনে দিতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। মাত্র ২০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ক্যান্ডি। দুই ওপেনার মোহাম্মদ হারিস (৭) ও থানুকা দাবারেকে (৫) সাজঘরে ফেরান লাহিরু কুমারা। পঞ্চম ওভারে আক্রমণে এসে চাপ বাড়ান সাকিব। তার শিকার সাহান আরাচ্ছিগ (০)। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও হাসারাঙ্গা। দুজনের জুটিতে আসে ৭২ রান। ঝড় তুলে হাসারাঙ্গা ৩০ বলে ৪ ছক্কা ও ৩ চারের মারে করেন ৪৮ রান। চান্দিমালের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৮ রান। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৭ বলে ২৪ ও চতুরঙ্গা দিল সিলভার ৬ বলে ১৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ক্যান্ডি।
 
প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছিল গল টাইটান্স। তবে ক্যান্ডির বিপক্ষে যে লক্ষ্যটা পেয়েছে, তাতে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগটিও হাতছাড়া করতে চাইবেন না সাকিব-লিটনরা। দুই ম্যাচে খেলে ৯ রান করা লিটন নিশ্চয়ই তার প্রতি ভরসার রাখার প্রতিদান দেবেন আজ। সাকিবও চাইবেন এশিয়া কাপের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit