সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নোয়াখালী: গোপালপুর গণহত্যার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গণহত্যার স্বীকার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১৯ আগস্ট) বিকেলে গোপালপুর বাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মুক্তিযোদ্ধা ও প্রজন্ম ডেমরা থানার সভাপতি ও শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ভূঁইয়া, গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, সন্তান কমান্ড বেগমগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১৯ আগষ্ট গোপালপুর গণহত্যার ঘটনায় নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন। প্রসঙ্গত গোপালপুর গণহত্যার ঘটনায় ৫৪ জন মুক্তিযোদ্ধাকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়। এটি ছিল নোয়াখালীতে সবচেয়ে বড় গণহত্যার ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit