বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আ. লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে: জি এম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হয়। শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ৯ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সংসদের বিরোধী দলীয় এ উপনেতা এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে দাবি করতে পারে না। তারা ভোটাধিকার হরণ করেছে। তারা দেশে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করেছে। আগামীতে অনেক সময় লাগবে কৃত্রিম এ বৈষম্য থেকে মুক্তি পেতে।

তিনি বলেন, তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষের যদি ভোটাধিকার থাকতো, তাহলে তাদের একনায়কতন্ত্র কখনো স্বৈরতন্ত্রে পরিণত হতো না। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। কিন্তু এ দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকজনই সাধারণ মানুষের কাতারে থেকে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে আওয়ামী লীগ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit