রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

উমর আকমল কি নওয়াজ শরিফের দলে যোগ দিচ্ছেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুক্রবার তার লন্ডনের বাসভবনে দেখা করেছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার উমর আকমল। আর তার পর থেকেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এ উমর আকমল যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। খবর জিও টিভির।

খবরে বলা হয়, বৈঠকের পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আকমল। তিনি জানান, পিএমএল-এন প্রধানকে তিনি একটি ‘বিশেষ অনুরোধ’ করেছিলেন, যা গৃহীত হবে বলে তিনি আশা করেছিলেন।

তিনি বলেন, আমাকে সময় দেওয়ার জন্য আমি তার (নওয়াজ শরিফ) কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য সম্মানের বিষয়। তবে তিনি তার বিশেষ অনুরোধের বিষয়ে কোনো কথা বলেননি। 

পাকিস্তান ক্রিকেটের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আকমল বলেন, এটি ভালো, তবে নওয়াজের পাকিস্তানে ফিরে আসার পর এটি আরও উন্নতি করবে।

২০২০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড আকমলকে ক্রিকেট খেলা থেকে বরখাস্ত করে। পরে ২০২১ সালে তাকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়।

এর আগে গত বছর পাকিস্তান দলের অলরাউন্ডার ফাহিম আশরাফও নওয়াজের সঙ্গে তার বাসায় দেখা করেছিলেন।

 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit