রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

আত্মহত্যা ঠেকাবে যে ফ্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর ভারতের রাজস্থানের কোটা জেলায় ২২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

হোস্টেলগুলোতে স্প্রিং দেওয়া ফ্যান লাগানোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ওমপ্রকাশ বুনকার।  

এক নির্দেশনায় কোটা শহরের সব হোস্টেল ও হোটেল কর্তৃপক্ষকে দ্রুত এ ধরনের ফ্যান লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসনের ভাষ্য- এ ধরনের ফ্যানে ঝুলে পড়ে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে ফ্যানটি নিচে খুলে পড়ে যাবে। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- ফ্যানে স্প্রিং থাকার পর কোনো অতিরিক্ত ভার ফ্যানের ওপর চাপালেই সেটি খুলে মাটিতে পড়ে যাবে। ফ্যানগুলোতে একটি বৈদ্যুতিক বিপদঘণ্টা থাকবে বলেও জানানো হয়েছে। ফলে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে সতর্ক হয়ে যাবে হোস্টেল প্রশাসন। 

তবে জেলা প্রশাসনের এ সংক্রান্ত নির্দেশ কতটা মানা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে এভাবে আত্মহত্যার ঘটনা থামানো যাবে কিনা, তা নিয়েও সংশয় অনেকের।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit