রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নেইমারকে যেভাবে বিদায় দিল পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। তাতে পিএসজির সঙ্গে সম্পর্ক হয়েছে ছিন্ন। পুরনো ক্লাব থেকে তাই আজ আনুষ্ঠানিকভাবে নিয়েছেন বিদায়। বিদায়বেলাতেও সদ্য সাবেক সতীর্থদের সঙ্গে মেতেছিলেন হাস্যরসে। পিএসজি তাদের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যার ক্যাপশনে লেখা ছিল ‘মার্সি @নেইমার’। যার বাংলা অর্থ, ‘ধন্যবাদ নেইমার।’ ক্যাপশনেই জানা যায়, আজ সকালে প্যারিসিয়ানরা নেইমার উষ্ণ বিদায় জানায়।

সেই ভিডিওতে দেখা গেছে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার একে-অন্যকে আলিঙ্গন করেছেন। মেতে উঠেছিলেন হাস্যরসের আলাপে। যদিও দুজনের দ্বন্দ্বের বিষয়টি সম্প্রতি আবার সামনে এসেছে। লেকিপ তাদের প্রতিবেদনে বলেছে, ইনস্টাগ্রামের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে এমবাপ্পের জন্যই নেইমার পিএসজি ছেড়েছেন। সেই পোস্টে নাকি নেইমার লাইক দিয়েছেন। প্রতিবেদনে গণমাধ্যমটি আরও দাবি করে, পিএসজিকে এমবাপ্পে বলেছেন, নেইমারের সঙ্গে তিনি থাকবেন না।

ইতোমধ্যে নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। আগামী শনিবার তার অভিষেক হওয়ার কথা রয়েছে। সৌদি প্রো লিগের দল আল-ফেইহার বিপক্ষে খেলতে নামার কথা তার। একই দিনে এমবাপ্পেও পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচে তুলুজের বিপক্ষে খেলতে নামবেন। উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন নেইমার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit