মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

লিটন ফ্লপ; বৃথা গেল সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সেও লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে জয়ের দেখা পেল না গল টাইটান্স। তাদেরকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে ডাম্বুলা আউর। সাকিব-লিটনের দল গল এখনো টুর্নামেন্টে টিকে আছে। ফাইনালে উঠতে হলে তাদেরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

রান তাড়ায় নেমে ৩৩ রানের উদ্বোধনী জুটি পায় ডাম্বুলা। এই জুটি ভাঙতে যৌথভাবে অবদান রাখেন সাকিব এবং লিটন। বাংলাদেশি অলরাউন্ডারের ঘূর্ণিতে ১৪ বলে ১ চার ৩ ছক্কায় ২৪ রান করা আভিস্কা ফার্নান্দোকে স্টাম্পড করেন উইকেটকিপার লিটন দাস। ৪ ওভার বোলিং করে ২৩ রানে সাকিবের শিকার ওই একটিই। ডাম্বুলার অপর ওপেনার কুসল মেন্ডিস আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ রান। চারে নামা কুসল পেরেরার সঙ্গে তার জুটি ছিল ৫৬ বলে ৬৯ রানের। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৩ রান করেন পেরেরা। ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় ডাম্বুলা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit