বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে চোরাচালানের মামলায় ৪জনের ডাবল যাবজ্জীবন

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চোরাচালানের মামলার দুটি ধারায় ৪জনের ডাবল যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই ধারায় তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার চক শিমুলিয়া রতনপুর গ্রামের সুলতানের ছেলে আমিনুল ইসলাম, মোখলেছুর রহমানের ছেলে সায়েদুর রহমান, মোজা মন্ডলের ছেলে ওবায়দুল ও মৃত তসলিমের ছেলে রইচ উদ্দীন। মামলার বিবরণে জানা গেছে, আসামীরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করে তার মূল্যবান তামা বিক্রি করতো। ২০০৭ সালের ১৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার রামভন্দ্রপুর সীমান্ত দিয়ে তারা তামা ভারতে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধাওয়া করে ৫৩ কেজি তামাসহ আটক করে বিজিবি। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit