মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

সমালোচনার মুখে ইমরানকে যুক্ত করে নতুন ভিডিও পিসিবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের ঐতিহাসিক সব মুহূর্ত নিয়ে তৈরি করা হয়েছে ভিডিও, অথচ সেখানে নেই ইমরান খান! নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে বাদ দিয়ে এমন ভিডিও তৈরি হরে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সমালোচনা এতটাই তীব্র ছিল যে, ভিডিওটি সরিয়ে নিতে হয়েছে।

পারে ইমরান খানকে যুক্ত করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ভিডিও পোস্ট করেছে পিসিবি। বুধবার রাতে ১২.২৬ মিনিটের নতুন ভিডিও নিজেদের অফিশিয়াল টুইটারে আপলোড করে পিসিবি। সেখানে ১৯৯২ বিশ্বকাপ জয়ের যে মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে, সেখানে রয়েছেন ইমরান খান।

ইমরানের নেতৃত্বেই সেবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। অথচ তাকে বাদ দিয়েই আগের ভিডিও তৈরি করা হয়েছিল। যা নিয়ে ওয়াসিম আকরাম ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন। পিসিবিকে ক্ষমা চেয়ে ভিডিও সরিয়ে নিতেও বলেছিলেন তিনি। এমনটা কেন করা হয়েছিল তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেওয়া ইমরান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তবে বিরোধীদের অনাস্থা ভোটে গত বছর প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে।

সম্প্রতি ইমরানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে কারাগারে রেখেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানে জাতীয় নির্বাচনের তৎপরতা চলছে। ইমরানকে বাদ দিয়ে তৈরি আগের ভিডিওটি পোস্ট করা হয়েছিল পাকিস্তানের স্বাধীনতা দিবসে, ১৪ আগস্ট। নতুন ভিডিও পোস্ট করে পিসিবি বলছে ‘দৈর্ঘ্যের কারণে আগের ভিডিওটি সংক্ষিপ্ত করা হয়েছিল। সেই কাজ করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। সেগুলো সংশোধন করে নতুন ভিডিও আপলোড করা হয়েছে।’বিশ্বকাপের ১২ আসরে পাকিস্তানের সেরা পারফর্মারদের নিয়ে নতুন আরও একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেখানেও রয়েছেন ইমরান খান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit