বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মেসির কারণে নতুন টুর্নামেন্ট!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলের আবেদন বেড়ে গেছে অনেক। এই উন্মাদনাকে কাজে লাগাতে উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের আলোচনাও উঠে এসেছে। এ সংবাদ প্রকাশ করেছে টিওয়াইসি স্পোর্টস।

দুই আমেরিকা মহাদেশের ফুটবল কর্মকর্তারা আলোচনা করছেন- উত্তর আমেরিকার লিগ কাপ, কনকা চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা বিজয়ী ক্লাবগুলোকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের।

বিশেষ করে কনমেবল (দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর সংস্থা) প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গেজকে এই টুর্নামেন্টের স্বপ্ন দ্রষ্টা বলা যায়। তবে এই টুর্নামেন্ট তৈরি করতে হলে কোপা লিবারতোদেরেসের রেগুলেশন পরিবর্তন করতে হবে। তাতেও যদি নতুন একটি টুর্নামেন্ট তৈরি করা যায় এবং মেসির উপস্থিতিতে তা জনপ্রিয় করে তোলা যায়, তাও করতে রাজি কনমেবল সভাপতি।

নতুন টুর্নামেন্ট হলে সেখানে খেলতে পারবে কনকা চাম্পিয়ন মেক্সিকোর লিওঁ, লিগ কাপের চ্যাম্পিয়ন (ইন্টার মিয়ামি কিংবা ন্যাশভিলে), কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন, যারা নির্ধারিত হবে আগামী নভেম্বরে।

কনকাকাফ এবং কনমেবল মিলে আগামী জানুয়ারিতেই আয়োজন করতে চায় চার দলের নতুন এই টুর্নামেন্টটি। যদিও টুর্নামেন্টটা এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। তবে আলোচনা যতদুর এগিয়েছে, তাতে আগামী জানুয়ারিতে নতুন এই টুর্নামেন্ট মাঠে গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। যেভাবে আলোচনা চলছে তাতে আগামী বছরই এই টুর্নামেন্ট আয়োজিত হলে অবাক হওয়া কিছু থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit