রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বার্সেলোনা কিংবা পিএসজি নয়, সিটিতেই থাকছেন সিলভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করছেন সিলভা। খবর অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি হবে তার। সিলভা ও সিটির মধ্যে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে দুই পক্ষের মধ্যে এরই মধ্যে সমঝোতা হয়ে গেছে। জানা গেছে, আগামী সপ্তাহের শেষের দিকে কাগজপত্রে সই করবেন ২৯ বছর বয়সী ফুটবলার।

বেনফিকা এরপর মোনাকো হয়ে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন সিলভা। সেই থেকে ক্লাবের হয়ে এখন পর্যন্ত নানা স্মৃতি তৈরি করেছেন তিনি। দলকে ট্রফি জেতাতে অনন্য ভূমিকাও রয়েছে তার। চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়ে যেন সেটার মূল্যায়নই করল ক্লাব ম্যানেজমেন্ট।

ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ৩০৮টি ম্যাচ খেলেছেন সিলভা। ৫৫ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫৯টি গোল করিয়েছেন তিনি। এই অধ্যায়ে পাঁচটি লিগ, দুটি এফএ কাপ, চারটি কারাবো কাপ, দুটি কমিউনিটি শিল্প ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit